Saturday, April 4, 2026

দিনক্ষণ স্থির, বৃষ্টির মরশুমেই সাত পাকে বাঁধা পড়ছেন শোভন -সোহিনী!

Date:

Share post:

টলিউডের (Tollywood) আবার বিয়ের মরশুম। দীর্ঘদিনের জল্পনার অবসানে ছাদনাতলায় বসতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার (Shovon Ganguly and Sohini Sarkar)। গায়ক – নায়িকার প্রেমের গুঞ্জনে, তারকা যুগল অফিসিয়াল সিলমোহর না দিলেও স্যোশাল মিডিয়ার ছবি, ভিডিও আর আলোচনায় অনেক আগেই সেলেব জুটির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে গেছিল। এবার জানা গেল বিয়ের তারিখ। এই বর্ষাতেই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন শোভন -সোহিনী (Shovon Ganguly and Sohini Sarkar wedding date)!

সোহিনী এই মুহূর্তে ‘অথৈ’ (Othhoi) সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে সেই ছবি মুক্তির পরেই নাকি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। যদিও এই নিয়ে কথা উঠলেই টেলি জগতের ‘ভূমিকন্যা’র স্পষ্ট কথা, ‘বিয়ে যখন হওয়ার তখন হবে।। তবে তার প্রিমিয়ার বা প্রমোশন হবে না।’ অন্যদিকে শোভনের বাড়িতে কেনাকাটা প্রায় শেষের পথে। সূত্রের খবর ১৮ জুলাই সাতপাকে ঘুরতে চলেছেন তাঁরা। বাঙালি বিয়ের রীতি মেনেই ছিমছাম ঘরোয়া অনুষ্ঠান হবে। পরে রিসেপশন সেরেমনিতে আমন্ত্রিত থাকবে গোটা ইন্ডাস্ট্রি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে পাত্র-পাত্রীর কেউই কিছু জানাননি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...