Sunday, April 5, 2026

ভোট মিটতেই বড় সাফল্য! ফের ছত্তিসগড়ে খতম ৭ মাওবাদী, বাজেয়াপ্ত প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

Share post:

ফের ছত্তিশগড়ে (Chattisgarh) বড়সড় সাফল্য পুলিশের (Police)। লোকসভা ভোটের (loksabha Election) ফলাফল ঘোষণার পরই এবার দান্তেওয়াড়ায় খতম ৭ মাওবাদী। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে জেলা রিজার্ভ ফোর্সের (District Reserve Force) সঙ্গে সংঘর্ষ বাঁধে মাওবাদীদের। এরপরই আচমকা গুলির লড়াই শুরু হয় দু’পক্ষের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমান্ত এলাকা। তবে ঘটনা প্রসঙ্গে পুলিশ সাফ জানিয়েছে, এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। শনিবার সকালেই ৭ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র।

তবে শুধু মাওবাদীরাই নয়, অভিযানে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণপুর ডিআরজি-র ৩ জওয়ান। মাওবাদীরা লুকিয়ে রয়েছে শুক্রবার এমন খবর কানে আসতেই নারায়ণপুর, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া এবং জগদলপুরের ডিআরজি এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ৪৫ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায়। এদিকে ছত্তিশগড়ের আবুঝমাড় এলাকায় অতর্কিতে মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শেষ পাওয়া খবরে, গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ৭ মাওবাদীর খবর পাওয়া গিয়েছে।

গত মাসেই নারায়ণপুর জেলার দুরমি গ্রামে একটি মোবাইলের টাওয়ারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে। অন্যদিকে, গত মে মাসেই বিজাপুরের একটি জঙ্গলে দুই মাওবাদীকে খতম করা হয় বলে খবর।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...