Tuesday, March 31, 2026

রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার ডাক, জরুরি বৈঠকে কংগ্রেস

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে শনিবার প্রথম দলীয় বৈঠকে বসে কংগ্রসের ওয়ার্কিং কমিটি। জয়ী সাংসদদের পাশাপাশি পরাজিত সাংসদদেরও বৈঠকে ডাকা হয়। সংসদে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয় এই বৈঠকে। সেই সঙ্গে যে সব রাজ্যে বিধানসভায় ভালো ফল করার পরেও লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল আশানুরূপ হয়নি, সেই সব রাজ্য নিয়েও জরুরি পর্যালোচনা হয় দিল্লিতে কংগ্রেসে বৈঠকে।

রবিবার এনডিএ জোটের পক্ষ থেকে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। I.N.D.I.A. জোটের পক্ষ থেকে এই সময়ে সরকার গঠনের পথে না যাওয়া হলেও যে ইস্যুতে আন্দোলন করে জনমত গঠন ও জোটের পক্ষে জনগনের রায় পাওয়া সম্ভব হয়েছিল, সেই সব ইস্যুতে সংসদে লড়াই করার বিষয়ে কঠোর মনোভাব নিয়ে এগোনোর পথ নিয়ে আলোচন হয় কংগ্রেসের বৈঠকে। সংসদের বাইরেও সব ইস্যুতেই আন্দোলনে সরব থাকার বার্তা দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তবে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে জনাদেশে বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস। দুই রাজ্যে সরকার গঠন করার পরেও লোকসভা নির্বাচনে খারাপ ফলের নজির রেখেছে কংগ্রেস। পাশাপাশি ৫০-এর কোঠা থেকে লোকসভার প্রায় দ্বিগুণ আসন জয়ের পরেও অনেক রাজ্যে আগের থেকে কমেছে আসন সংখ্যা। সেই সব রাজ্যের নেতৃত্বদের সঙ্গে পর্যালোচনা করা হয় কংগ্রেসের বৈঠকে।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের যে সাফল্য তা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে দিয়েই উঠে এসেছে বলে দাবি সভাপতি খাড়গের। কংগ্রেসের পক্ষ থেকে তাঁর এই পরিশ্রম ও কৌশল নির্বাচনের কারণে তাঁকে ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে লোকসভার কংগ্রেসের তথা বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয়। বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর এই বৈঠকে যোগ দেওয়ার আগে জানান, “এই প্রস্তাবের ভীষণভাবে পক্ষে আমি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব কিন্তু সবশেষে এই সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে।”

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...