Monday, March 23, 2026

জম্মু ও কাশ্মীরে শুরু বিধানসভা ভোটের তোড়জোড়! আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি কমিশনের

Date:

Share post:

লোকসভা আসনগুলিতে (Loksabha Seats) ভোটের হার উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে। আর সেকারণেই এবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনের (Assembly Election) তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। দিনকয়েক আগেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরপরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। সেই মতোই এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক চিহ্নের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করল নির্বাচন কমিশন। শুক্রবারই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথমে মনে হয়েছিল লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটেরও নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে সুপ্রিম কোর্টও স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। সেকারণেই এবার লোকসভা ভোট মিটতেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।

২০১৪ সালে শেষবারের মতো বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। কিন্তু ঠিক কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেওয়া হয় বিধানসভা। এরপরই ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে উপত্যকায় আর বিধানসভা নির্বাচন হয়নি। কিন্তু তারপরেও বিধানসভা ভোট হলে আদৌ তা জম্মু ও কাশ্মীরের মানুষদের মনে সাড়া ফেলতে পারবে কী না তা সময়ই বলবে। তবে এখন নজর থাকবে কমিশন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেদিকেই।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...