Tuesday, June 23, 2026

পহেলগামে জঙ্গি আক্রমণের জের, সীমান্তে হাই অ্যালার্ট! বিশেষ নজর চিকেন নেক-এ 

Date:

Share post:

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) পর দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ সতর্ক ভারত। আলিপুরদুয়ারের হাসিমারা ও শিলিগুড়ি বাগডোগরায় মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air force)। উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন এলাকার বায়ুসেনা ও সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি প্রতিরক্ষা মন্ত্রকের। বাড়তি নজর থাকছে শিলিগুড়ির চিকেন নেক-এ (chicken neck corridor )।

উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ ঘিরে রয়েছে চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। সাম্প্রতিককালে পদ্মা পাড়ের অস্থির পরিস্থিতির পরই শিলিগুড়ির এই অঞ্চলের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। এই এলাকা বরাবরই পাকিস্তানি সেনা এবং জঙ্গিদের সফট টার্গেট। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের অধীনস্থ গুয়াহাটি, হাসিমারা ও বাগডোগরা বায়ুসেনা এবং সেনাবাহিনীর প্রত্যেক কমান্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীর সীমান্তে অবিরাম গোলাগুলির লড়াই চলছে। সন্ত্রাসবাদী মদতকারীর পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে বাংলার সীমান্তের সবচেয়ে স্পর্শকাতর ‘চিকেন নেক’ বরাবর সুরক্ষা বলয় আরও আঁটসাঁট করা হল। একইভাবে ভারতীয় সেনার উত্তরের সুকনা এবং সিকিমে সেনাবাহিনীর ত্রি-শক্তি কর্পসকে সতর্ক করা হয়েছে।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...