Saturday, April 4, 2026

পুলিশের কাজে হস্তক্ষেপ, এবার লকেটের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার তৎপরতা

Date:

Share post:

ভোটের প্রচার পর্বে বেআইনি মদ বাজেয়াপ্ত করার দাবি তুলেছিলেন হুগলির তদানীন্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পোলবার সেই ঘটনায় পুলিশের কাজে আইন বিরুদ্ধ ভাবে লকেট হস্তক্ষেপ করার অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছিল পোলবা থানা। ভোট মিটেছে, ফলাফল বেরিয়েছে, লকেট হেরেছে। এবার সেই ঘটনারই জোরদার তদন্ত শুরু করল পুলিশ।

সূত্রের দাবি, তদন্ত অনেক আগেই শুরু হয়েছিল। গত ১ জুন এ নিয়ে তাঁর বক্তব্য জানানোর জন্য পুলিশের তরফে নোটিশ পাঠানো হয় লকেটকে। কিন্তু তিনি পোলবা থানায় হাজিরা দেননি। তাঁকে হাজির হওয়ার জন্য যে সময়সীমা ধার্য করা হয়েছিল, তা বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় প্রাক্তন সাংসদ হয়ে গিয়েছেন। ফলে, প্রায় একমাস আগের ওই ঘটনার তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিজেপি নেতৃত্ব মনে করছে। অন্যদিকে, হুগলি গ্রামীণ পুলিসের দাবি, গত ৪ মে এক পুলিস অফিসার এ নিয়ে অভিযোগ করেছিলেন। সেই অনুসারে আইন মেনেই আইনি পদক্ষেপ করা হয়েছে।

মে মাসে তখন ভোট প্রায় তুঙ্গে। সেই সময় পোলবায় একটি গাড়ি আটকে তা থেকে মদ উদ্ধার করার প্রক্রিয়া চলছিল। ঘটনাচক্রে সেই সময় লকেট সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ ছিল, ভোট প্রভাবিত করতেই মদ নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সেই ভিডিও তৈরি করেন। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করেছিলেন। পুলিশের দাবি, সেদিন বেআইনিভাবে মদ বহন করার অভিযোগে বিশেষ নাকা চেকিং দল একটি গাড়িকে আটক করেছিল। লকেট চট্টোপাধ্যায় সেই সময় এসে তাঁর দেহরক্ষীদের নিয়ে গোটা ঘটনা সাজিয়ে ছবি তোলেন। স্থানীয় মানুষদেরও তিনি এনিয়ে প্ররোচিত করেন। এরপর পুলিশের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ দায়ের হয়। নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা এক অফিসার এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন।

আরও পড়ুন- রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...