Saturday, June 20, 2026

ভুবনেশ্বর থেকে কলকাতাগামী যাত্রীবোঝাই বাস উল্টে গেল জাতীয় সড়কে!

Date:

Share post:

শনিবার ভোররাতে ভুবনেশ্বর থেকে কলকাতা আসার পথে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Road accident in Narional Highway)! দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার হাঁদলা রাজগড় এলাকায়। দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরবর্তীতে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোররাতে ওড়িশার ভুবনেশ্বর থেকে একটি যাত্রীবোঝাই বাস কলকাতার উদ্দেশে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর নারায়াণগড় থানার হাঁদলা রাজগড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

যাত্রীরা বলছেন ভোরের দিকে অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন, চালকের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...