Tuesday, June 2, 2026

বাম আমলের পাহাড় প্রমাণ ঋণের বোঝা! দেনা মেটাতে নয়া ভাবনা রাজ্যের

Date:

Share post:

বাম আমলের ঋণের (Debt) বোঝা থেকে রাজ্যকে পাকাপাকিভাবে মুক্ত করতে উদ্যোগী রাজ্য। দীর্ঘদিনের সেই ঋণ চুকিয়ে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশ মাফিক একটি পৃথক তহবিল (Fund) গঠন করা হয়েছে। ‘কনসোলিডেটেড সিঙ্কিং ফান্ড’ (Consolidated Syncing Fund) নামক এই তহবিলের অর্থ শুধুমাত্র দেনা পরিশোধের জন্যই ব্যবহার করা হবে বলে রাজ্য অর্থ দফতর সূত্রে খবর। তবে অন্য কোনও খাতে এই তহবিলের অর্থ খরচ করা যাবে না বলেও সাফ জানিয়েছেন রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ। এই তহবিলে অর্থ যোগানোর জন্য প্রতি বছর রাজ্য বাজেট থেকে একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি বেচে যে টাকা উঠবে, তা-ও এই তহবিলে জমা পড়বে।

এদিকে যে কোনও সরকারি টেন্ডারে অংশ নিতে গেলে প্রত্যেক ঠিকাদারকে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয়। তবে অধিকাংশ সরকারি সংস্থা সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেয় না। বছরের পর বছর তা ট্রেজারিতে পড়ে থাকে। আবার আদালত থেকে জামিন নিতে গেলেও বন্ড জমা দিতে হয়। সেই টাকাটাও সরকারি কোষাগারে জমা থাকে। যদিও বাজেটে তার কোনও হিসেব দেখানো হয় না। সেই টাকা খরচের উপরেও সেই অর্থে নজর রাখা সম্ভব হয় না।

তবে সরকারের সিদ্ধান্ত, এখন থেকে এই সব টাকা জমা থাকবে নতুন তহবিলে। এর জন্য নতুন একটি অ্যাকাউন্টও খোলা হচ্ছে। পাশাপাশি এই তহবিলের আয়তন বাড়াতে এখানে জমা থাকা অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বন্ড সিকিউরিটি ও শেয়ারে বিনিয়োগ করারও সংস্থান রাখা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য যাতে তাদের ঋণ শোধ করতে পারে সেজন্য দ্বাদশ অর্থ কমিশন এই বিশেষ তহবিল গড়ার পরামর্শ দিয়েছিল। সেই মোতাবেক এই তহবিল গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...