Saturday, April 4, 2026

‘বুমেরাং’ দেখতে গিয়ে ‘অযোগ্য’ জুটির দেখা পেলেন দেব-রুক্মিণী!

Date:

Share post:

গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ‘বুমেরাং’ (Boomerang) দেখতে গেছিলেন সাংসদ -অভিনেতা দেব (Dev), আর সেখানে গিয়েই দেখা হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) সঙ্গে! ফ্রেমবন্দি ‘বুমেরাং’ এবং ‘অযোগ্য’ (Ajogyo) সিনেমার নায়িকারা। দেবকে (Dev) দেখেই জড়িয়ে ধরলেন প্রসেনজিৎ। দক্ষিণ কলকাতার এক শপিংমলে আচমকাই তারকা খচিত এক জমজমাট পরিবেশ তৈরি হলো।

৭ জুন মুক্তি পেয়েছে প্রসেন- পর্ণার জুটির ৫০ তম গল্প। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ‘ অযোগ্য’ সিনেমা ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে জিৎ (Jeet) এবং রুক্মিণী (Rukmini Moitra) জুটির ‘ বুমেরাং’ দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। সৌভিক কুণ্ডুর পরিচালনায় এই ছবিতে অ্যান্ড্রো-হিউমানোইড রোবটের বিচিত্র কর্মকাণ্ড বাঙালি দর্শককে প্রাণখোলা কমেডির স্বাদ দিয়েছে।

বান্ধবীর ছবি দেখতে শনিবার সন্ধ্যায় একটি মাল্টিপ্লেক্সে যান অভিনেতা দেব। সেখানেই ‘অযোগ্য’র স্পেশাল স্ক্রিনিং হচ্ছিল। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পাশাপাশি হাজির ছিলেন প্রযোজক কৌশিক গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে উজান। দেব-রুক্মিণীকে দেখতে পেয়েই এগিয়ে আসেন টলিউডের হাফ সেঞ্চুরি করা সুপারহিট জুটি। এ যেন এক রি-ইউনিয়নের গল্প ফ্রেমবন্দি। ‘মাস্টার মশাই’ বলেই কৌশিক গঙ্গোপাধ্যায়কে জড়িয়ে ধরেন রুক্মিণী। তাঁকে কাছে টেনে নেন ঋতুপর্ণা। বুম্বাদাকে অভিবাদন জানিয়ে উজানের সঙ্গে হ্যান্ডশেক করেন নায়িকা। ‘অযোগ্য’র শোয়ের কথা জানতে চান দেব। জোড়া নায়ক নায়িকাকে এভাবে সামনে পেয়ে ক্যামেরার ফ্ল্যাশ যে ঝিলিক দিয়ে উঠবে এ তো বলাই বাহুল্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...