Tuesday, June 23, 2026

রবির সকালে ঘর্মাক্ত বাঙালি, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে

Date:

Share post:

ছুটির সকালে একরাশ বিরক্তি নিয়ে ঘুম ভেঙেছে দক্ষিণবঙ্গবাসীর। প্যাচপ্যাচে গরমে ঘেমে একাকার সকলেই। রোদের তেজ সেরকম কড়া না হলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) দাপট চলবে। বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস (Weather Department) বলছে, আজ ৪৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ভ্যাপসা গরম অনুভূত হবে দক্ষিণ ২৪ পরগনাতেও। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত শুকনো আবহাওয়ার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে। শনিবার রাতেও জলপাইগুড়িতে বৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই অবস্থা চলবে।দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...