Friday, April 3, 2026

অল্পের জন্য রক্ষা! মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমান, ভাইরাল ভিডিও

Date:

Share post:

একই রানওয়েতে (Runway) দুই বিমান! হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। যদিও অল্পের জন্য দুটি বিমানই রক্ষা পেয়েছে বলে খবর। প্রাণে বেঁচেছেন কয়েকশো যাত্রী। আঁতকে ওঠা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়(Social Media) ইতিমধ্যে ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

সূত্রের খবর, শনিবার ইন্দোর থেকে আসা ইন্ডিগোর বিমানটি মাটি স্পর্শ করতেই, এয়ার ইন্ডিয়ার তিরুবন্তপুরমগামীএকটি বিমানও টেক অফ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলেই এমন বিপত্তি বলে খবর। ইতিমধ্যে ঘটনায় গাফিলতির অভিযোগে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মীকে পদচ্যুত করেছে। এদিন এয়ার ইন্ডিয়ার বিমানের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর বিমানটি। কিন্তু তার আগেই রানওয়ে ছেড়ে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। যার জেরে একেবারে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলেছে রেহাই।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। ভিডিয়োতে দেখা যাচ্ছে একই রানওয়েতে দু’টি বিমান। দু’টির মধ্যে কয়েকশো মিটারের ফারাক। যদিও এমন কাণ্ডের পর ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইন্দোর-মুম্বাই বিমানের পাইলট এটিসি-র নির্দেশ অনুসরণ করেছেন। বিমানবন্দরের অবতরণ করার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটি মুম্বইয়ের মাটি স্পর্শ করে। অন্যদিকে একই সাফাই দিয়েছে এয়ার ইন্ডিয়াও। নির্ধারিত সময়ে এভিয়েশন এয়ার ট্রাফিক কন্ট্রোলের-এর অনুমতি পেয়েই সেটি টেক অফ করে। কিন্তু আচমকা কীভাবে ঘটল এমন ঘটনা তা জানার চেষ্টা চলছে। তবে এমন ঘটনার পর বড়সড় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...