Friday, June 26, 2026

মোদির শপথগ্রহণে ‘NEET কাঁটা’! দিল্লির একাধিক প্রান্তে বিক্ষোভ, পড়ুয়াদের পাশে থাকার বার্তা রাহুলের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। তারপরেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু রবিবার সকাল থেকেই দিল্লির (Delhi) যন্তরমন্তর-সহ রাজধানী শহরের একাধিক প্রান্তে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেস (Youth Congress) ও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) কর্মী-সমর্থকরা। নিট পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে মোদি সরকারের (Modi Govt) বিরদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির রাজপথে চলছে বিক্ষোভ প্রদর্শন। রবিবার সকালেই ছাত্রদের পাশে দাঁড়িয়ে লোকসভায় তাঁদের কণ্ঠ হয়ে সোচ্চার হওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে কোটি কোটি টাকা খরচ করে শপথগ্রহণ অনুষ্ঠান করছে মোদি সরকার, সেই দিল্লির রাজপথেই নমোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন পড়ুয়াদের।

রবিবার সকালেই মোদির নয়া ‘জুমলাবাজি’কে কটাক্ষ করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। এক্স হ্যান্ডেলে তাঁর অভিযোগ, এখনও শপথগ্রহণ করেননি, তার আগেই ২৪ লাখ পড়ুয়া ও তাঁদের পরিবারকে ধ্বংস করে দিলেন নরেন্দ্র মোদি। পাশাপাশি পরীক্ষার সন্দেহজনক দিকগুলি তুলে ধরে রাহুল লেখেন, ‘একটি পরীক্ষা কেন্দ্রে ৬ জন একসঙ্গে প্রথম হয়ে গেল। অনেকে এমন নম্বর পেলেন যা বাস্তবিকভাবে কখনোই পাওয়া সম্ভব নয়। তারপরও মোদি সরকার কীভাবে লাগাতার প্রশ্ন ফাঁসেরও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে? এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। রাহুল গান্ধী আরও জানান, শিক্ষা মাফিয়াদের সঙ্গে সরকারী যোগসাজশে এই ‘পেপার লিক ইন্ডাস্ট্রি’র মোকাবিলা করতে কংগ্রেস বড়সড় পরিকল্পনা নিয়েছিল। আমাদের ইস্তেহারে আমরা আইন এনে পরীক্ষাকে প্রশ্নফাঁস মুক্ত করার সংকল্প নিয়েছিলাম। তবুও আজ আমি দেশের সকল পড়ুয়াদের আশ্বস্ত করছি, আমি সংসদে আপনাদের কণ্ঠস্বর হয়ে উঠব এবং আপনাদের ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়গুলো আরও প্রধান্য দিয়ে তুলে ধরব। এরপরই রাহুল মনে করিয়ে দেন দেশের যুবসমাজ ইন্ডিয়ার উপর আস্থা রেখেছে, আর তাঁদের কণ্ঠস্বর চাপা দেওয়ার যে প্রচেষ্টা চলছে বিরোধী INDIA জোট তা ব্যর্থ করবে।

উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের দিন চুপিসারে বেরিয়েছে বর্তমান শিক্ষাবর্ষের NEET পরীক্ষার ফলাফল। আর তাতে বিস্তর কারচুপির অভিযোগ সামনে এসেছে। তবে যে কারচুপি এই বর্ষের পরীক্ষায় হয়েছে, তা নজর এড়ায়নি দেশের রাজনৈতিক দলগুলি তথা দেশের ডাক্তারদের সংগঠনগুলিরও। তবে এবারের নিট পরীক্ষায় যেভাবে নম্বর দেওয়া হয়েছে তা যে এককথায় অসম্ভব, এই দাবি তুলেছে সকলে। রবিবার সকাল থেকেই দিল্লি-সহ দেশের একাধিক প্রান্তে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ-কে চিঠি দিয়েছে আইএমএ-র জুনিয়র ডাক্তারদের সংগঠন।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...