Friday, June 26, 2026

কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলা! মৃত ১০

Date:

Share post:

ভোট মিটতেই ফের অশান্ত স্বর্গরাজ্য। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা নিয়ে চাঞ্চল্য দেশজুড়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন দু’জন।

জানা গিয়েছে শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের এই বাসটি। সেই সময়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষনের মধ্যেই ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই এই মুহূর্তে মনে করছে পুলিশ।

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে এখনও। তারাই এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের অনেকেই গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন- বিজয়ীর ‘নম্রতা’ ও ‘মাধুর্য’ থাকুক, দলীয় কর্মীদের পাঠ অভিষেকের

যদিও ভোটের আবহেও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। গত ১৯ মে দুটি জায়গায় গুলি চলেছিল। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক নেতা। এছাড়া দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে জখম হয়েছিলেন এক পর্যটক দম্পতি। আজ নরেন্দ্র মোদীর শপথগ্রহণের দিনেই এমন এক ঘটনা কাঙ্খিত নয়।

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...