Wednesday, June 3, 2026

বল হাতে দাপট বুমরাহের, পাকিস্তানকে হারাল ৬ রানে

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে ৬ রানে জয় ভারতের। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল রোহিত শর্মার দল। টিম ইন্ডিয়ার হয়ে ৪২ রান ঋষভ পন্থের। ২০ রান অক্ষর প্যাটেলের। বল হাতে দাপট যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়ারও।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রান করেন টিম ইন্ডিয়া। এদিন ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদবরা। ১৩ রান করেন ভারত অধিনায়ক। ৪ রান করেন বিরাট কোহলি। ৪২ রান করেন ঋষভ পন্থ। ২০ রান করেন অক্ষর। ৭ রান করেন সুর্য। ৩ রান করেন শিভম দুবে। ৭ রান করেন হার্দিক পান্ডিয়া। শূন্যরান করেন রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট নেন নাশিম শাহ এবং হরিষ রৌফ। ২ উইকেট নেন আমির। ১ উইকেট নেন শাহিন আফ্রিদি।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ১৩ রান করেন বাবর আজম। ১৩ রান করেন উসমান খানও। মহম্মদ রিজওয়ান করেন ৩১ রান। ১৩ রান করেন ফকর আজম। টিম ইন্ডিয়ার ৩টি উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন- ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...