Tuesday, June 23, 2026

ফের কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! গ্ৰেফতার ৪ অভিযুক্ত, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

কানাডায় (Canada) ফের খুন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কানাডার সুর। মৃতের নাম যুবরাজ গোয়েল (Yuvraj Goyal) (২৮ বছর)। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ওই যুবককে টার্গেট করেই গুলি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, যুবরাজ গোয়েলের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ ছিল না। তবে কী কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে, তা জানতে তদন্ত চলছে।

সূত্রের খবর, ২০১৯ সালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে স্টুডেন্টস ভিসা নিয়ে কানাডায় যান যুবরাজ। সম্প্রতি তিনি সেখানে পাকাপাকিভাবে বসবাসের অনুমতি পেয়েছিলেন। সুরেতে একটি গাড়ি ডিলারের কাছে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন তিনি। শহরে তাঁর বাড়িতেই গুলি করে খুন করা হয় যুবককে। তবে একাধিক সংবাদমাধ্যমে দাবি, যুবরাজ প্রতিদিনের মতো জিমে গিয়েছিলেন। গাড়ি থেকে বাড়ির সামনে নামতেই আততায়ীরা গুলি করে।

এদিকে গোয়েলের এক ঘনিষ্ঠ আত্মীয়ের মতে, বলবানদীপ জানিয়েছেন, গুলি করার মাত্র ৩০ সেকেন্ড কিংবা এক মিনিট আগেও তিনি মায়ের সঙ্গে কথা বলছিলেন। মাকে শুভরাত্রি বলার পরই তাঁকে তাক করে গুলি চালানো হয়। এদিকে পুলিশ সূত্রে খবর, খুনের কিছুক্ষণের মধ্যেই চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের নাম, মনবীর বাসরাম (২৩), সাহিব বাসরা (২০), হরকিরাত ঝুট্টি (২৩) এবং কেইলন ফ্রাঙ্কোইস (২০)। প্রথম তিনজন সুরের বাসিন্দা। চতুর্থজনের বাড়ি ওন্টারিওতে। চারজনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের অভিযোগ আনা হয়েছে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...