Saturday, April 4, 2026

‘স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটাই গুরুত্বপূর্ণ সময়’: আচমকাই সংসদ ভেঙে বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের 

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচন (European Union Election)। সেখানে লজ্জাজনক ফল হওয়াতেই আচমকা ফরাসি সংসদ (France Parliament) ভেঙে দিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি (France President) ইমানুয়েল ম্যাক্রঁ (Emanuel Macron)। রবিবার আচমকাই তিনি দেশের উদ্দেশে বার্তা দিয়ে জানান, সংসদ ভেঙে দেওয়া হচ্ছে। অবিলম্বে সংসদীয় নির্বাচন হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন এই নির্বাচন হতে চলেছে বলেই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রঁ জানিয়েছেন, আগামী ৩০ জুন প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ৭ জুলাই। ইউরোপীয়ান ইউনিয়নের এই নির্বাচনে ডানপন্থীদের কাছে একেবারে কোনঠাসা হয়েই নিরুপায় হয়ে আগাম সংসদীয় নির্বাচনের ডাক দিয়েছেন ম্যাক্রঁ। বুথ ফেরত সমীক্ষার দেওয়া তথ্য অনুসারে ম্যাক্রঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে ছিল। ডানপন্থী দলগুলি ৪০ শতাংশ ভোট পেয়েছে। যদিও এই কথা স্বীকার করে ম্যাক্রঁ বলেন, ‘যারা ইউরোপের উন্নয়ন করতে চায়, সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভাল ফলাফল নয়। ডানপন্থী দলগুলি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমি ইস্তফাও দিতে পারছি না। আমি আপনাদেরই বেছে নেওয়ার অধিকার দিতে চাই। তাই সংসদ ভেঙে দিচ্ছি। ম্যাক্রঁ মনে করিয়ে দেন, স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ শুনেছি এবং আমি সেগুলো বিনা জবাবে এড়িয়ে যেতে পারি না। শান্তি এবং সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তবে আচমকা এই ধরণের সংসদীয় নির্বাচনকে ‘স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন’ বলা হয়।

তবে এদিন এখানেই থেমে না থেকে ম্যাক্রঁ বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ সিদ্ধান্ত। আমার আপনাদের উপরে বিশ্বাস রয়েছে। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন।’ উল্লেখ্য ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২১টি দেশে ভোট গ্রহণ হয় রবিবার। ৬ থেকে ৯ জুনের মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনও কোনও দেশে আবার দুদিনও ভোট হয়। নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষার ফল আসতে দেখা যায়, ডানপন্থী দলগুলি নির্বাচনে ভালো ফল করেছে। এমনকি মধ্যপন্থী, উদার এনং গ্রীন পার্টিগুলোও ৭২০ আসনের পার্লামেন্টে ভাল ফল করতে চলেছে। তবে ফল প্রকাশের পর দেখা যায় ম্যাক্রঁ-র দলই বড়সড় ধাক্কা খেয়েছে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে বলা হয়, ম্যাক্রঁ-র রেনেসা পার্টি পেতে চলেছে ১৫ শতাংশ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...