Friday, June 26, 2026

চলতি সপ্তাহেই গরমের হাত থেকে মুক্তি! সোমেই সুখবর শোনাল হাওয়া অফিস 

Date:

Share post:

অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার অর্থাৎ পরশু দিন থেকেই দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে হাওয়া অফিস জানিয়েছে সোম ও মঙ্গলবার বজায় থাকবে অস্বস্তিকর গরম।
সোমবার হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি হতে পারে বলে খবর। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহও চলবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।
পাশাপাশি বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিঙে। এছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...