Saturday, April 4, 2026

সেলফি তোলাই কাল! ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, প্রকাশ্যে হাড়হিম করা ভিডিও

Date:

Share post:

সেলফি (Selfie) তোলার মারণ নেশা! আর নিজের ছবি তুলতে এতটাই বিভোর যে কখন রেললাইনের কাছে পৌঁছে গিয়েছেন তা নজরই করেননি এক মহিলা। তারপর যা ঘটল তা জানলে চোখ কপালে উঠবে। হ্যাঁ, শেষমেশ ট্রেনের (Train) ধাক্কাতেই মৃত্যু হল তাঁর। গত সোমবার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর (Mexico) হিদালগোতে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এদিন কানাডা থেকে একটি ভিনটেজ ট্রেন মেক্সিকো সিটিতে আসছিল। সেই ট্রেনটিকে কেন্দ্র করে মেক্সিকো সিটিতে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকলের মতোই ওই মহিলা শিক্ষক তাঁর পুত্র এবং স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে ওই ট্রেন দেখতে গিয়েছিলেন। কিন্তু সেলফি তোলার ঝোঁকে মহিলা রেললাইনের এতটাই কাছে চলে গিয়েছিলেন যে তাঁর খেয়াল ছিল না তাঁর জন্য কী অপেক্ষা করছে। মুহুর্তের ভুলে ঘটে যায় দুর্ঘটনা। অপরদিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসছিল ভিনটেজ ট্রেন এমপ্রেস ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ইতিমধ্যে দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

সূত্রের খবর, এদিন ওই ভিনটেজ ট্রেনটিকে দেখে মহিলা প্রথমে বেশ কয়েকটি ছবি তোলেন। তখন ট্রেনটি বেশ কিছুটা দূরে ছিল। তারপর সেলফি তুলতে তিনি এতটাই বিভোর হয়ে পড়েন যে উল্টোদিক থেকে যে ট্রেন আসছে তা ভুলেই গিয়েছিলেন ওই মহিলা। ঠিক তখনই ট্রেনের ইঞ্জিনের পাশের অংশে ধাক্কা লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...