Sunday, June 21, 2026

রাষ্ট্রপতি ভবনে রহস্যময় পশু! শপথ গ্রহণের চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

Date:

Share post:

রবিবার শপথ গ্রহণ করেন মোদির সরকারের মন্ত্রিসভা। রাইসিনা হিলস জুড়ে তারকা সমাগম। রাজনৈতিক তারকা থেকে বলিউডের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে ছিলেন বিদেশের রাষ্ট্রপ্রধানরাও। অতিথির সংখ্যাটা ছিল প্রায় ৮ হাজার। তারই মধ্যে রাষ্ট্রপতি ভবনে অজানা পশু! শপথ গ্রহণ চলার সময় সেই পশু কারো কোনও বিপদ না ঘটালেও সেই ভিডিও ভাইরাল হওয়ার পর যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

রবিবার সন্ধ্যায় যখন বিজেপি সাংসদ দূর্গাদাস উকেই শপথ গ্রহণ করছিলেন তখনই ক্যামেরায় ধরা পড়ে অজানা পশুর ছবি। স্বাক্ষর করে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন দুর্গাদাস। আর সেই সময়ই পিছন দিয়ে পেরিয়ে যায় ছায়ামূর্তির মতো ওই পশু। সোশ্যাল মিডিয়ায় বেশির ভাগ মানুষের অনুমান পশুটি বিড়াল শ্রেণির। সেক্ষেত্রে চিতাবাঘ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। যদিও অনেকের মতে পশুটি কুকুর হতে পারে।

রাষ্ট্রপতি ভবন ৩৩০ একর এলাকা জুড়ে রয়েছে। এর ভিতরে খোলা জায়গা, বাগানের পাশাপাশি বন দফতরের এলাকাও রয়েছে। গরমে কিছুদিন আগেও দিল্লি লাগোয়া এলাকায় রাস্তায় চিতাবাঘ বেরিয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও রাষ্ট্রপতি ভবনের ভাইরাল ভিডিওটি নিয়ে আতঙ্ক ছড়াতে রাজি নয় বন দফতর। আধিকারিকদের দাবি পশুটি কুকুর। রাষ্ট্রপতি ভবনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...