Monday, April 6, 2026

“আয় তবে সহচরী”: দিল্লিতে দুই পুরনো বান্ধবী হাসিনা-সোনিয়ার উষ্ণ সাক্ষাৎ

Date:

Share post:

উপলক্ষ্য দিল্লিতে ‘নড়বড়ে’ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান উপলক্ষ্যে সাক্ষাৎ হল দুই পুরনো ‘বান্ধবী’ বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina) ও কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Naredra Modi) শপথগ্রহণ উপলক্ষ্যে ভারতে এসেছেন শেখ হাসিনা। রয়েছেন দিল্লিতে। সেখানেই সোমবার সকালে দেখা হয় দুজনের। দেখামাত্র সোনিয়াকে জড়িয়ে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁদের সেই উষ্ণ আলিঙ্গনের ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

দিল্লির আইটিসি মৌর্য হোটেলে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রবিবার রাষ্ট্রপতি ভবনের শপথ অনুষ্ঠানের পরে সোমবার সকালে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী। সঙ্গে ছিলেন পুত্র-কন্যা রাহুল ও প্রিয়াঙ্কা। সোনিয়াকে দেখে আনন্দে জড়িয়ে ধরেন শেখ হাসিনা (Shekh Hasina)। এরপরে শুভেচ্ছা বিনিময় করেন প্রিয়াঙ্কা ও রাহুলের সঙ্গেও। প্রায় ঘণ্টা দেড়েক তাঁদের মধ্যে কথা হয়। খোশমেজাজে গল্প করেন ইন্দিরা ও বঙ্গবন্ধুর উত্তরসূরীরা। এই দুজনের মধ্যমেই দুই পরিবারের সুদৃঢ় বন্ধন।সোনিয়ার শাশুড়ি এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্যেই পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রায় সপরিবার খুন হওয়ার পরে তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও তাঁর এক বোনের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার। সেই কারণেই গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার সম্পর্ক আত্মীয়ের মতো। এখনও তা অটুট। ভারতে এলে সোনিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর। এবারও তার ব্যতিক্রম হল না। গ্নধী পরিবারের সঙ্গে দেখা করেই ঢাকা যাওয়ার বিমান ধরেন হাসিনা।





Related articles

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...