Tuesday, June 9, 2026

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি, দুই উপমুখ্যমন্ত্রী কনক সিং ও প্রভাতী পারিদা

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে পরাজয়ের সঙ্গেই সমাপ্ত ওড়িশায় নবীন যুগ। মঙ্গলবার বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজেপি আদিবাসী মোর্চার সম্পাদক মোহন মাঝির নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হল। সেই সঙ্গে দুজন উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ সিং।

উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা হল কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদার নাম। দলীয় নেতৃত্ব নাম ঘোষণার পরেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান তিন শীর্ষ বিজেপি নেতা। বুধবার তাঁরা শপথ গ্রহণ করবেন।

ওড়িশায় বিজেডি জমানার ইতি ঘটিয়ে বিজেপি জমানার শুরু করলেও সতর্ক পা ফেলতেই বিশ্বাসী নেতৃত্ব। মুখ্যমন্ত্রী নির্বাচনের দলীয় বৈঠকে মোহন মাঝির নাম প্রস্তাব করেন কনক দেও সিং। সেই কনক দেও সিং-কে স্বীকৃতি হিসাবে উপমুখ্যমন্ত্রিত্ব দেয় বিজেপি। সেই সঙ্গে মহিলা প্রতিনিধিত্ব হিসাবে প্রভাতী পারিদাকে উপমুখ্যমন্ত্রিত্ব দেওয়া হয়।

Related articles

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...