Thursday, June 18, 2026

উন্নয়নে গতি আনতে আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্যের পরই এবার সাধারণ মানুষকে আরও বেশি করে সরকারি পরিষেবা প্রদানের দিকে জোর দিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)। রাজ্য সরকারের (Government of West Bengal) উন্নয়নমূলক কাজে গতি আনতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আজ বিকেল ৪টেয় উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করতে চলেছেন। গত ৭ জুন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন (Nabanna)।

সূত্রের খবর, সব দফতরের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে সব মন্ত্রীদের স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, উপস্থিত থাকতে বলা হয়েছে সব দফতরের প্রধান সচিব, সচিবদেরও। এই বৈঠকে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, এসপি, সিপি, পদমর্যাদার অফিসারদেরও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচন চলার ফলে থমকে ছিল সরকারে উন্নয়নমূলক কাজ। রাজ্যের কোথায় প্রশাসনিক কাজ থমকে রয়েছে, তা পর্যালোচনা হবে ওই বৈঠকে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালে (Remal ) ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টিও আলোচনা উঠতে পারে বলে সূত্রের খবর।

 

Related articles

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...