Thursday, April 2, 2026

কথা রাখলেন দেব, ঘাটালের বৃক্ষরোপণ কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস রুক্মিণীর 

Date:

Share post:

কথা দিয়েছিলেন ভোটে জিতলে বৃক্ষরোপণ কর্মসূচি (Plantation program) করবেন তিনি। যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন, তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ তথা তারকা দীপক অধিকারী ওরফে দেবের (Dev) এই কথা শুনে বিরোধীরা কটাক্ষ করেছিলেন। কিন্তু সেসবে আমল না দিয়ে লোকসভা নির্বাচনে (Loksabha Election) ঘাটাল থেকে রেকর্ড ভোটে জয়ী হওয়ার পরই প্রতিশ্রুতি মতো গাছ লাগাতে শুরু করলেন অভিনেতা দেব (Dev)। পাশে পেলেন বান্ধবী- প্রেমিকা রুক্মিণী মৈত্রকে ( Rukmini Moitra)।

লোকসভা নির্বাচনের প্রচারে গরমের তীব্র দাবদাহের মধ্যে দেব (Dev) বলেছিলেন, মানুষ যত বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন হবেন ততই আগামী দিনে সেটা আশীর্বাদ হয়ে ঝরে পড়বে আমাদের উপর। গাছ কেটে ফেলার কারণে যেভাবে উষ্ণায়নের চরম প্রভাব আমাদের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলছে সেটার থেকে রেহাই পেতে একমাত্র প্রয়োজনীয় হল যত বেশি সংখ্যক গাছ লাগানো। অভিনেতা জানিয়েছিলেন, তিনি যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন। এবছর লোকসভা নির্বাচনে দেব ( Dev ) ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০ টি ভোট পেয়েছেন। নির্বাচনে জয়লাভ করার পরই ঘাটালের (Ghatal Constituency) মানুষকে ধন্যবাদ জানিয়ে সবং, ডেবরা, কেশপুর এবং খড়্গপুরে গাছ লাগানো শুরু করে দিয়েছেন সাংসদ। আর প্রেমিকের এই কাজে গর্বিত অভিনেত্রী রুক্মিণী। দেব (Dev) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি কথা দিয়েছিলাম আমি যতগুলো ভোট পাবো তত গুলো গাছ লাগাবো, কিন্তু যেভাবে চাহিদা বেড়েছে, আমি চেষ্টা করবো নোটা বাদে যত মোট ভোট পরেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে ততো গুলো গাছ লাগাবো আগামী ৫ বছরে।’

এরপরই রুক্মিণী (Rukmini Moitra) দেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁর পাশে থাকার বার্তা দেন। শুধু তাই নয় এই উদ্যোগকে সফল করতে তিনি নিজে দশ হাজার গাছ দেবেন বলে জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। খুশি তারকা জুটির ফ্যানেরা। কেউ রাজনীতির প্রেক্ষিত থেকে বলছেন, সাধারণ মানুষের মনে দেবের এই কাজ যথেষ্ট প্রভাব ফেলবে। কেউ আবার দেব-রুক্মিণীর বন্ডিংকে শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন।

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...