Sunday, May 24, 2026

NEET কাউন্সিলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ নয়, NTA-এর জবাবদিহি তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় NEET আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) থেকে জবাবদিহি তলব শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চের। তবে এখনই কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ করলো না সুপ্রিম কোর্ট (Supreme Court)।

নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই প্রবেশিকা পরীক্ষা বাতিল করতে চেয়ে একাধিক মামলা হয়েছে। এমনই একটি মামলার শুনানিতে মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (National Testing Agency) নোটিশ দিয়ে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত (SC)। মামলাকারীর আইনজীবী, আদালতে কাউন্সিলিং বন্ধ করার আর্জি জানালেওদুই বিচারপতির বেঞ্চ মৌখিক ভাবে জানায়, কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চাওয়া হচ্ছে।

চলতি বছরের ৫ মে হয়েছিল নিট। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এবার ৬৭ জন প্রথম হওয়ায় প্রশ্ন উঠেছে। বিশেষত হরিয়ানার একটি পরীক্ষাকেন্দ্র থেকে ছ’জন প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। গ্রেস মার্কস নিয়ে এনটিএ – এর তরফে দাবি করা হয়, দেশজুড়ে ২৪ লক্ষ নিট প্রার্থীর মধ্যে মাত্র ১ হাজার ৬০০ জনকে সেই গ্রেস মার্কস দেওয়া হয়। সুপ্রিম কোর্টে আগামী ৮ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। এই সময়ের মধ্যেই NTAকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নোটিশের জবাব দিতে হবে।একই ধরনের মামলা কলকাতা হাইকোর্টেও দায়ের করা হয়েছে। আজই সেই মামলার শুনানি হওয়ার কথা।

 

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...