Saturday, April 4, 2026

এই নিয়ে তিনবার! তৃণমূল সমর্থকের বাড়িতে ফের প্রাণনাশ-ধর্ষণের হুমকি-চিঠি

Date:

Share post:

নির্বাচনে গোহারা হারের পর থেকেই গা ঢাকা দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। শুধুমাত্র রাতের অন্ধকারে বেরিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রমণ করছে গেরুয়া গুন্ডারা। ভোটের ফলপ্রকাশের পরই কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দিয়ে চিঠি দিল তাঁরা। তাও একবার, দু’বার নয়, তিনবার।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথের ঘটনা। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরদিনই স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে। চিঠিতে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের কথা লেখা রয়েছে। এই নিয়ে পুলিশে অভিযোগ জানালে একইভাবে আরও দু’বার হুমকির চিঠি আসে বাড়িতে। এই নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তৃণমূল সমর্থক ওই পরিবারের অন্দরে। ঘটনায় গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া’র নির্বাচনেও জয় বাংলার

 

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...