Wednesday, June 24, 2026

প্রতিকূল আবহাওয়ায় চাষের ক্ষতি, অন্নদাতা কৃষকদের আর্থিক সাহায্য মানবিক মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

ফের অন্নদাতা কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার ‘বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করল নবান্ন। এদিন মানবিক মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘোষণা, ”আজকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারকে ২ হাজার ৯০০ কোটি টাকা সহায়তা প্রদান করবে রাজ্য সরকার।” চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাঁদের এই সহায়তা করা হচ্ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ, বুধবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে রাজ্যজুড়ে ১ কোটি ৫ লক্ষ কৃষক ও বর্গাদারকে ২ হাজার ৯০০ কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা ‘বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৯৩ কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম।”

তাঁর সংযোজন, “চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাঁদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার ‘বাংলা শস্য বিমা’ চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না। শস্যবীমার প্রিমিয়ামের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে।

২০১৯ সালে চালু হবার পর থেকে ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে ১ কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ১৩৩ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।” মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর খুশির হওয়া কৃষক মহলে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...