Friday, March 20, 2026

রোহিতের রেকর্ড ছুঁয়েও লজ্জার নজির পাক ওপেনার রিজওয়ানের

Date:

Share post:

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে। মাত্র ১০৭ রানের টার্গেট ছিল পাকিস্তানের সামনে। ১৪ ওভারের মধ্যে এই রান তাড়া করতে পারলে নেট রান রেটে আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। যদিও পাকিস্তান সেটা করতে ব্যর্থ। ১৭.৩ ওভারে রান তাড়া করতে গিয়ে পাকিস্তান তিনটি উইকেটও হারিয়েছে। ফলে আমেরিকার সঙ্গে নেট রান রেটের দূরত্ব অনেকটাই রয়ে গিয়েছে। কানাডার বিরুদ্ধে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। ৫৩ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের এই ওপেনার।

এরই পাশাপাশি, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাফ সেঞ্চুরিতে রেকর্ডও গড়লেন পাক ওপেনার রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন তিনি। যা এতদিন ছিল ভারতের ক্যাপ্টেন তথা ওপেনার রোহিত শর্মার দখলে। যদিও আজ, বুধবার ভারতের ম্যাচ রয়েছে। আমেরিকার বিরুদ্ধে রোহিত হাফ সেঞ্চুরি করলে একক ভাবে ফের রেকর্ড তাঁর দখলেই ফিরবে।

পাকিস্তানের ওপেনার রিজওয়ান করেছেন ৩০টি হাফ সেঞ্চুরি। রোহিতেরও দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে রোহিত ১১৮ ইনিংসে ৩০টি হাফ সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের ওপেনার নিয়েছেন মাত্র ৭১ ইনিংস। রোহিতের রেকর্ড ছোঁয়ার দিনে অবশ্য বিশ্বকাপের মঞ্চে লজ্জার নজিরও গড়েছেন তিনি। কানাডার বিরুদ্ধে হাফ সেঞ্চুরিতে পৌঁছতে রিজওয়ানের লেগেছে ৫২টি ডেলিভারি। বিশ্বকাপের মঞ্চে মন্থরতম হাফ সেঞ্চুরির রেকর্ড এটি। এত দিন যা ডেভিড মিলারের দখলে ছিল। এ বারের বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মিলার।

 

Related articles

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...