Wednesday, April 8, 2026

শহরে বাড়ছে নজরদারি, মুড়ে ফেলা হচ্ছে CCTV ক্যামেরায়

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে দেশের সবথেকে নিরাপদ শহর কলকাতা। শুধুমাত্র অপরাধ কম হওয়া নয়, অপরাধের অভিযোগ গ্রহণ, তাতে পদক্ষেপ ও দোষীদের গ্রেফতার করার সব মাপকাঠিতেই সেরা শহর কলকাতা। সেই মান ধরে রাখতে আরও প্রস্তুতি কলকাতা পুলিশের। নির্ভয়া প্রকল্পে এক দফা নজরদারি ক্যামেরা বসানোর পরে আবার শুরু ক্যামেরা বসানোর কাজ। শহর জুড়ে আরও সাড়ে ৫ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।

নির্ভয়া প্রকল্পে এবছরের শুরুতে ২৫৬ টি স্কুল–কলেজে ১২০০টিরও বেশি ক্যামেরা বসানো হয়েছিল। পুলিশের দাবি, সেই সময় সিসিটিভি বসানোর জন্য শহরে ৬০০ কিলোমিটার নিজস্ব অপটিক ফাইবার কেব্‌ল বসানো হয়েছিল। এর জন্য ৩২ কোটি টাকা খরচ হয়েছিল। মূলত স্কুল এবং কলেজে মেয়েদের সুরক্ষার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ক্যামেরাগুলি বসানো হয়েছিল তখন। দ্বিতীয় দফার জন্য প্রতিটি থানা এলাকা থেকে ৮-১০টি জায়গার নাম চাওয়া হয়েছিল। সেগুলি খতিয়ে দেখার পর ৫৫০০ টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয় লালবাজার।

দ্বিতীয় দফায় এই ক্যামেরা বসানোর জন্য ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। কাজের ওয়ার্ক অর্ডারও জারি হয়ে গেছে। পুজোর আগেই এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যদিও এই ক্যামেরা বসানোর প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল। তবে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার কারণে এতদিন ধরে এই প্রকল্প স্থগিত ছিল। ভোট শেষ হতেই দ্বিতীয় দফায় নির্ভয়া প্রকল্পে সিসিটিভি বসানোর জন্য ছাড়পত্র পেয়েছে লালবাজার।

শহরের বিভিন্ন এলাকা সহ ভাঙড়ের থানা এলাকাগুলিতেও বসানো হবে দ্বিতীয় দফার এই ক্যামেরাগুলি। এই ক্যামেরাগুলি ফোর-কে রেজলিউশনের। এদের নিজস্ব স্টোরেজ ক্ষমতার পাশাপাশি স্বাভাবিক নম্বর প্লেট নির্ণয়ের (ANPR) ক্ষমতা রয়েছে। গতবারের স্কুল কলেজের পাশাপাশি এবার ধর্মীয় স্থানেও বসানো হবে নজরদারি ক্যামেরা।

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...