Saturday, April 4, 2026

রথযাত্রা উপলক্ষে তুঙ্গে তৎপরতা! ভক্তদের জন্য বড় ঘোষণা পুরীর মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

সামনেই আসছে রথযাত্রা (Rathyatra)। এবছর জুলাইয়ের ১৪ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা। আর তার আগেই জোরকদমে শুরু প্রস্তুতি। ইতিমধ্যে নতুন রথ তৈরির কাজ শুরু হয়েছে। সেই ছবি সামনে এসেছে। তবে রথযাত্রার আগেই মন্দিরে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্রের খবর, রথযাত্রার আগেই পুন্যার্থিদের জন্য খুলে যাচ্ছে মন্দিরের চারটি দরজা। যার ফলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হবে না পুণ্যার্থিদের। তাই এবার আরো সহজ হতে চলেছে দেবদর্শন।

অনেকদিন ধরেই পুরীর (Puri) এই জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। এই মুহূর্তে ভক্তদের প্রবেশের জন্য কেবলমাত্র পুরীর সিংহ দ্বারটাই খোলা রয়েছে। ধীরে ধীরে আরো দুটি দরজা খোলারও ব্যবস্থা করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী দু-চার দিনের মধ্যেই বাকি সবকটি দরজাও খুলে দেওয়া হতে পারে। ইতিমধ্যেই এই মর্মে প্রস্তুতি শুরু করে দিয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন।

মূলত রথযাত্রার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। গত রবিবার পুরীর জেলাশাসকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তারপরেই সোমবার একটি দল পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে এসে পৌঁছয় সোমবার। বর্তমানে এই মন্দিরের চারটি ফটক কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার জন্য পুরির মন্দিরে পৌঁছেছিলেন ওই স্পেশাল টিম। মন্দিরের সিংহদুয়ারের সামনে দিয়ে যেভাবে সমস্ত নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভক্তরা জগন্নাথধামে প্রবেশ করেন, বাকি তিনটি দরজার ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হবে বলেই খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...