Friday, April 3, 2026

প্রসেন-পর্ণার ‘ অযোগ্য’ গল্পে নিজের কবিতা শুনে আপ্লুত সৃজা

Date:

Share post:

প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee & Rituparna Sengupta) জুটির পঞ্চাশতম সিনেমা ঘিরে সাধারণ দর্শকের উন্মাদনা তুঙ্গে। ছবি মুক্তির ৫ দিন পরেও হাউসফুল বোর্ড হাসি ফুটিয়েছে নির্মাতা – পরিচালকের মুখে। খুশি বাংলা সিনেমার অন্যতম দুই স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই সিনেমা দেখে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সৃজা ঘোষ গড়াই (Srija Ghosh)। সিনেমায় তাঁর কবিতা ব্যবহার করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। ঋতুপর্ণার কণ্ঠে নিজের কবিতা শুনে আর তার দৃশ্যায়নে মোহিত সৃজা আপ্লুত লেখিকা সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর অনুভুতি।

সিনেমায় পোয়েটিক জাস্টিস বলতে যা বোঝায় ‘বছর চারেক পর’ কবিতা যেন ঠিক সেই কাণ্ড ঘটিয়ে ফেলল। যাঁরা সিনেমা দেখেছেন তাঁরা জানেন শেষের দিকে ভীষণ প্রাসঙ্গিক একটা দৃশ্যে, অবিশ্বাস্য অভিনয়ে, অসম্ভব নিখুঁত গলায়, গোটা হল জুড়ে শোনা গেছে কটা লাইন। ক্রেডিট লাইনে ভেসে এলো নাম- কবিতা সৌজন্য সৃজা ঘোষ। ততক্ষণে ভাষা হারিয়েছেন স্বয়ং স্রষ্টা। সমাজমাধ্যমে স্ক্রিন শট শেয়ার করে নিজেই জানিয়েছেন যে পরিচালক তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। প্রিমিয়ারে তারকাদের মুখোমুখি হয়ে সকলের শুভেচ্ছা পেয়েছেন সৃজা। একটা সিনেমায় ঠিক কতগুলো অনুভূতি ধরা যায়? ‘অযোগ্য’ সিনেমায় আসলে রহস্য-রোজনামচা, বৈষম্য-বিরহ, প্রতিশোধ-প্রেম, ভয়-ভবিতব্য সবটা মিলেমিশে একাকার হয়েছে। সৃজার কথায়, মন কেমনের ছবি কিংবা মন ভাল করা ছবি; প্রেমের রসায়ন বা জুটির ম্যাজিক এই সবকিছুর জন্য এই সিনেমা দেখা ‘মাস্ট’! প্রিমিয়ারে ঋতুপর্ণার সঙ্গে সৃজার দেখা হওয়া মাত্রই নায়িকা বলেন, “ওমা! তাই? তুমিই লিখেছ। অসাধারণ গো। এই আমি ঠিক করে বলতে পেরেছি তো?” সেই কথা নিজের পোস্টে উল্লেখ করে সৃজা জানান, এই কবিতা আসলে ‘প্রাক্তন’ দেখেই লিখেছেন তিনি। তার ব্যবহার হল ‘অযোগ্য’ ছবিতে, এ যেন সত্যিই এক অদ্ভুত সমাপতন!

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...