Thursday, April 2, 2026

ভোট মিটতেই বিপাকে বিমল গুরুং! মদন তামাং হ.ত্যা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

লোকসভা ভোট মিটতেই ফের বিপাকে পাহাড়ের নেতা বিমল গুরুং। মদন তামাং হত্যা মামলায় গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং-এর নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দেন বিচারপতি শুভেন্দু সামন্ত। এর আগে ওই খুনের মামলায় বিমল গুরুং-এর নাম বাদ দেওয়ার আবেদন মঞ্জুর করেছিল নিম্ন আদালত। এদিন হাইকোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেল।

বিমল গুরুং-এর নাম বাদ যাওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই এবং মদন তামাং-এর স্ত্রী ভারতী তামাং। দীর্ঘদিন ধরে চলছে এই আইনি লড়াই। ২০১৭ থেকে ২০২৪ সাল, দীর্ঘ ৭ বছর ধরে আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট বিমলের নাম অন্তর্ভুক্ত করে চার্জ গঠনের নির্দেশ দিল।

এর আগে ২০১৭ সালের অগস্ট মাসে কলকাতার বিশেষ সিবিআই আদালত বিমলের স্ত্রী আশা গুরুং এবং গোর্খা জনমুক্তি মোর্চার বেশ কয়েকজন শীর্ষ নেতা সহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিলেও বিমলকে এই মামলা থেকে খালাস করে দেয়। ২০১৩ সালে ভারতী তামাং-এর আবেদনে এই মামলার শুনানি দার্জিলিং থেকে কলকাতায় স্থানান্তরিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

২০১০ সালের ২১ মে খুন হন মদন তামাং। দার্জিলিং-এর ক্লাব সাইট রোডে প্রকাশ্যে ওই ঘটনা ঘটে। প্রথমে তদন্তে নামে সিআইডি। পরে শীর্ষ আদালতের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই।

 

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...