Wednesday, June 24, 2026

লোকসভা ভোট মিটতেই ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন! কারণ নিয়ে ধোঁয়াশা 

Date:

Share post:

ক্যানিংয়ের (Canning) জীবনতলায় এক তৃণমূল (TMC) কর্মীকে পিটিয়ে খুন। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে খুনের কারণ এখনও জানা যায়নি।
সূত্রের খবর, দেনাপাওনা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুন। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ৭ নম্বর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, এক প্রতিবেশীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা চলছিল রবীন্দ্রনাথের , তার জেরেই এমন কাণ্ড। তবে মৃত তৃণমূল কর্মীর স্ত্রীয়ের অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন তিনি। কিন্তু বুধবার রাতে মদ্যপানের পর তৃণমূল বুথ সভাপতি অজ্ঞান হয়ে যান। মেয়ের দাবি, মদের সঙ্গে অন্যকিছু মিশিয়ে খাওয়ানো হয়েছিল তাঁকে।
তবে এখানেই শেষ নয়, স্ত্রী আরও জানিয়েছেন, বাঁশ নিয়ে এলাকায় কয়েকজন ঘোরাঘুরি করছিল। তারাই রবীন্দ্রবাবুকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...