Saturday, April 4, 2026

আমেরিকাকে হারিয়ে সুপার আটে পৌঁছে গেল ভারত

Date:

Share post:

বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল ভারত। নিশ্চিত হয়ে গেল সুপার এইটের টিকিটও। বিরাট কোহলি এই ম্যাচেও রান পেলেন না। ব্যর্থ হলেন রোহিত শর্মাও। তবে শিবম দুবে এবং সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে দলকে। বলে আরশদীপ সিংয়ের চার উইকেটের পর ব্যাট হাতে অর্ধশতরান সূর্যের। ভারত জিতল সাত উইকেটে। উৎসাহ দেখা গেল না এই ম্যাচেও।

গোটা ম্যাচে নাচ-গান করে নাসাউ কাউন্টি স্টেডিয়াম জমজমাট করে রাখলেন ভারতীয় সমর্থকেরাই। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এটাই বিশ্বকাপের শেষ ম্যাচ ছিল। এর পর স্টেডিয়াম ভেঙে ফেলে এই মাঠকে আগের রূপে ফিরিয়ে দেওয়ার কথা।

ভারতের মান বাঁচালেন দুই ব্যাটার সূর্যকুমার যাদব ও শিবম দুবে। তাঁদের ব্যাটে ভর করে উতরে গেল টিম ইন্ডিয়া। তাঁদের বুদ্ধিদীপ্ত ব্যাটিং ভারতকে এনে দিল দুই পয়েন্ট। এই ম্যাচেও ব্যর্থ বিরাট কোহলি। রান পাননি রোহিতও। স্পেলে আগুন ঝরালেন ভারতের অর্শদীপ সিং। আমেরিকার শিরদাঁড়া একাই ভেঙে দিলেন তিনি। কম যায়নি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার সৌরভ। ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট নেন। ভারতের মান বাঁচালেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। অর্ধশতরান করেন সূর্য। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে আমেরিকা ৮ উইকেট হারিয়ে করে ১১০ রান।  জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিনের জয়ে রোহিতরা পৌঁছে গেল সুপার এইটে।

আরও পড়ুন- নতুন ক্লাব কমিটি ঘোষণা ইস্টবেঙ্গলের, প্রেসিডেন্ট ও সচিব পদেও বদল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...