Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল ভারত। নিশ্চিত হয়ে গেল সুপার এইটের টিকিটও। বিরাট কোহলি এই ম্যাচেও রান পাননি। ব্যর্থ হন রোহিত শর্মাও।

২) বুধবার বিশ্বকাপে আমেরিকাকে সাত উইকেটে হারিয়ে সুপার এইটে উঠে গিয়েছে ভারত। ম্যাচের পর প্রতিপক্ষকে নিয়ে রোহিত শর্মার গলায় সমীহের সুর। স্পষ্ট বাক্যে স্বীকার করলেন, আমেরিকাও তাঁদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল।

৩) বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পেনাল্টিতে ৫ রান পেল ভারত। আমেরিকার ভুলে ৫ রান পেল তারা। এই প্রথম কোনও দল আইসিসি-র নতুন নিয়মের কারণে ৫ রান পেল।

 

৪) টি-২০ বিশ্বকাপে নজির গড়লেন আর্শদীপ সিং। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ইতিহাসে নাম উঠে গেল বাঁ হাতি জোরে বোলারের। ৪ ওভার বল করে আর্শদীপ ৪ উইকেট পেয়েছেন ৯ রান খরচ করে। টি-২০ বিশ্বকাপে এটাই কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স।

৫) ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হেরে গিয়ে টেনিসপ্রেমীদের দেওয়া কথা রাখতে চলেছেন রাফায়েল নাদাল। প্রিয় লাল সুরকির কোর্টে দু’মাস পর ফিরবেন নাদাল। প্যারিস অলিম্পিক্সে শিষ্য কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আরও পড়ুন- আমেরিকাকে হারিয়ে সুপার আটে পৌঁছে গেল ভারত

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...