Tuesday, June 23, 2026

আচমকাই অসুস্থ পার্থ! দেরি না করে SSSM-কে চিঠি জেল কর্তৃপক্ষের 

Date:

Share post:

পা ফুলেছে। তাই হাঁটাচলায় বেজায় সমস্যা। বর্তমানে এমনই অবস্থা নিয়োগ মামলায় জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। সেকারণেই একমুহুর্ত দেরি না করে এসএসকেএম (SSKM) হাসপাতালকে চিঠি জেল কর্তৃপক্ষের। পার্থর শরীরে কী সমস্যা রয়েছে? তাঁর পা কেন ফুলতে শুরু করেছে? সেই বিষয়গুলি পরীক্ষা করে দেখার অনুরোধ করা হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ফুলে যাওয়ার পাশাপাশি পার্থর পায়ের ব্যথাও বেড়েছে।
তবে এখানেই শেষ নয়। গত কয়েকদিন ধরে যা গরম বেড়েছে সেকারণে জেলের মধ্যে পার্থ বেশ কাহিল হয়ে পড়েছেন বলে খবর। তাই একমুহুর্ত দেরি না করে জেল কর্তৃপক্ষের তরফে পার্থর শারীরিক পরীক্ষার অনুরোধ করে এসএসকেএম কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল। এছাড়াও জেল সূত্রে জানা যাচ্ছে, এর আগেও একবার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাঁর পায়ের যন্ত্রণা বেড়েছিল। এখনও সেই কারণেই তিনি কষ্ট পাচ্ছেন বলে অনুমান। তবে পরীক্ষানিরীক্ষা করলেই সেই বিষয় স্পষ্ট হবে।
এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়ের নানারকম শারীরিক সমস্যা রয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে বেশ কয়েকবার এই বিষয়ে জানিয়েওছেন তিনি। এছাড়া পার্থর চেহারাও ভারী সেই বিষয়ক কিছু অসুবিধাও রয়েছে বলে খবর। এদিকে গ্রেফতার হওয়ার আগে থেকেই পা নিয়ে সমস্যায় ভুগছেন তিনি। এবারও সেই পায়ের পুরনো ব্যথাতেই ভুগতে হচ্ছে তাঁকে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...