Friday, April 3, 2026

টি-২০ বিশ্বকাপে ভারত-কানাডা ম্যাচ ঘিরে অনিশ্চিয়তা, চিন্তায় আইসিসি

Date:

Share post:

আমেরিকাকে হারিয়ে ইতিমধ্যে সুপার এইটে উঠে গিয়েছে ভারতীয় দল। ভারতের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ আগামী শনিবার। টিম ইন্ডিয়ার সামনে কানাডা। যেই ম্যাচ হবে ফ্লোরিডিয়ায়। তবে সেই ম্যাচ নিয়ে আইসিসি-ও আয়োজন নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। এমনকি ম্যাচ সরানোর দাবি তুলেছেন সমর্থকেরাও। আর এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বৃষ্টি।

জানা যাচ্ছে, গত কয়েক দিনে প্রবল বৃষ্টি হচ্ছে ফ্লোরিডিয়ায়। যে ছবি প্রকাশ্যে এসেছে তা বেশ আশঙ্কাজনক। বিভিন্ন এলাকায় হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতিই নেই। দেখা গিয়েছে বিভিন্ন রাস্তায় বন্যার জলের তোড়ে গাড়ি ভেসে যাচ্ছে। এমনকি আশার বানী শোনাতে পারেনি ফ্লোরিডিয়ার আবহাওয়া দফতরও। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। সেক্ষেত্রে শুক্রবার আমেরিকা ম্যাচ এবং শনিবার ভারত ম্যাচ ভেস্তে যাওয়ার প্রভূত সম্ভাবনা। শুক্রবার ফ্লোরিডিয়ায় আয়ারল্যান্ড খেলবে আমেরিকার বিপক্ষে। সেই ম্যাচ ভেস্তে গেলে আমেরিকা পরের রাউন্ডে চলে যাবে।আর এমনটা হলে ছিটকে যাবে পাকিস্তান।

ফ্লোরিডিয়ায় রয়েছে তিনটি ম্যাচ। শুক্রবার আয়ারল্যান্ড খেলবে আমেরিকার বিরুদ্ধে। এছাড়াও রয়েছে ভারত-কানাডা এবং পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ।

আরও পড়ুন- বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু স্টেডিয়াম ভাঙার কাজ, কিন্তু কেন?


Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...