Monday, April 6, 2026

হাওয়ায় উড়লো মিমির ড্রেস, বাংলাদেশে বিপাকে ‘তুফান’ নায়িকা

Date:

Share post:

তুফানের প্রচারে গিয়ে সত্যিকারের তুফানের কবলে পড়লেন মিমি চক্রবর্তী। ঢাকা বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নামা মাত্রই দমকা হাওয়ায় রীতিমতো বেসামাল অবস্থা ‘তুফান’ তারকার। ঝড়ের দাপটে রীতিমতো পোশাক- টুপি উড়ে যাওয়ার জোগাড়। কোনও মতে নিজেকে সামলে, রীতিমতো এক ছুটে বিমানে উঠে পড়েন মিমি। সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই সেটা কেঁপে উঠল। মিমির মাথা থেকে টুপিও উড়ে যাওয়ার উপক্রম। কিন্তু মিমির মুখে মিষ্টি হাসি। আসলে তুফান সিনেমার প্রচারে গিয়ে তুফানের কবলে পড়াকে অত্যন্ত সদর্থক ভাবেই দেখছেন নায়িকা।

এই প্রথম শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন মিমি। টিজার প্রকাশ্যে আসতেই কেউ কেউ ‘তুফান’কে তুলনা করেছেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও এই সিনেমায় রয়েছেন। বাংলাদেশে প্রচারে গিয়ে মিমি বলেন, ‘আমার ভাষা বাংলা, আমরা সবাই বাংলায় কথা বলি। আমার মনে হয় আমরা সবাই বাঙালি। তাই প্লিজ অতিথি বলবেন না। আমি আপনাদের মেয়ে, আপনাদের বন্ধু, আপনাদেরই বোন। আমার পাশে থাকবেন।’ প্রমোশন সেরে ফেরার পথেই তুফানের কবলে পড়তে হয় নায়িকাকে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘তুফান, থ্যাং ইউ বাংলাদেশ’।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...