Sunday, April 5, 2026

আজ থেকে শুরু ইউরো কাপ, প্রথম ম্যাচে জার্মানির সামনে স্কটল্যান্ড

Date:

Share post:

অপেক্ষার অবসান। আজ থেকে শুরু ইউরো কাপ। প্রথম ম্যাচে নামছে জার্মানি। আর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে মিউনিখে ঘরের মাঠে অভিযান শুরু করছে টুর্নামেন্টের আয়োজক তথা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানি ইউরো কাপ জিতেছে তিনবার। শেষবার ইউরোপ সেরা হয় সেই ১৯৯৬ সালে। কিন্তু গত কয়েক বছরে মাঠে সেই জার্মানদের সেই জেদ কোথাও যেন মিস করেছেন ফুটবলপ্রেমীরা। গতবারের ইউরোয় শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। কোচ বদলেছে। টানা হারের ধাক্কায় গত বছর হান্সি ফ্লিকের হাত থেকে ব্যাটন চলে যায় ৩৬ বছরের জার্মান জুলিয়ান নাগলসমানের কাছে। পারবেন কি তিনি ইউরোয় ২৮ বছর পর জার্মান দর্প ফেরাতে?

এবারের ইউরোর আয়োজক হওয়ায় যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়নি। ফলে শক্তির পরীক্ষা দিয়ে প্রস্তুতির সুযোগ ছিল না জার্মানদের কাছে। নাগলসম্যান দায়িত্ব নেওয়ার পর ইউরোর জন্য অবসর ভাঙিয়ে ফিরিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুজকে। ভরসা রাখেন ম্যানুয়েল ন্যয়ার, আন্তোনিও রুডিগার, টমাস মুলার, ইকে গুন্দোগানের মতো সিনিয়রদের উপর। লেরয় সানে, মার্ক টের স্টেগান, জসুয়া কিমিচের মতো তরুণ তারকারা তো ছিলেনই। নতুন করে দল সাজিয়ে সম্প্রতি ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় নাগেলসমানের দল। ইউরোর প্রস্তুতিতে সন্তুষ্ট জার্মান কোচ। গ্রুপ ‘এ’-তে স্কটল্যান্ড ছাড়াও জার্মানিকে খেলতে হবে জায়ান্ট কিলার হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে।

কোচ নাগেলসমান বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা ইউরো খেলব। গ্রুপে সব ম্যাচই কঠিন হবে। চাপ অবশ্যই থাকবে। কিন্তু অনেক বেশি আনন্দও সঙ্গী হবে। মাঠে আমরা ভাল খেলে আনন্দ করতে চাই। তাহলেই আমাদের জন্য টুর্নামেন্ট খুব ভাল যাবে।’’ স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বলেছেন, ‘‘জার্মানি সবসময় বিপজ্জনক দল। আশা করি, আমরা ওদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারব।”

আরও পড়ুন- কলকাতা লিগে একই গ্রুপে ইস্ট-মোহন

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...