Friday, April 3, 2026

রবিবার থেকে বন্ধ কাশী মিত্র শ্মশানের বৈদ্যুতিক চুল্লি!

Date:

Share post:

সংস্কারের জের, আগামী রবিবার থেকে টানা এক সপ্তাহ বন্ধ থাকবে উত্তর কলকাতার বাগবাজারের কাশী মিত্র শ্মশান (Kashi Mitra crematorium)। কলকাতা পুরসভার অধীনস্থ ৭টি শ্মশানের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্মশানে একটি কাঠের চুল্লি এবং একটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। দীর্ঘ দিন ধরে দাহ হওয়ার ফলে বৈদ্যুতিক চুল্লির সংস্কারের প্রয়োজন পড়েছে। তাই বৈদ্যুতিক চুল্লির মেরামতি- সহ একাধিক সংস্কারের কাজ করতে হবে তাই এক সপ্তাহ সম্পূর্ণ বন্ধ থাকবে কাশী মিত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লির পরিষেবা।

নিমতলা শ্মশানের পার্শ্ববর্তী কাশী মিত্র শ্মশান বেশ পুরনো। কর্তৃপক্ষ জানিয়েছে ১৬ই জুন রবিবার সকাল ৮টা থেকে ২৩ জুন রবিবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। অর্থাৎ দাহ কাজ হবে না। এই শ্মশানে একটি বৈদ্যুতিক চুল্লি ও একটি কাঠের চুল্লি রয়েছে। যদিও এই সময়ে কলকাতা পুরসভার বাকি শ্মশানগুলিতে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কেএমসি (KMC)।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...