Monday, June 22, 2026

কোপার প্রস্তুতির মাঝেই নিজের পছন্দের দুই গোল নিয়ে মুখ খুললেন মেসি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু কোপা আমেরিকা কাপ। সেই প্রস্তুতিতে ব্যস্ত সব দল । কোপায় প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা। ২১ জুন আর্জেন্তিনার সামনে কানাডা। সেই প্রস্তুতিতে ব্যস্ত নীল-সাদার দেশ। আর এরই মাঝে নিজেরব কেরিয়ারের পছন্দের দুটি গোল নিয়ে কথা বললে আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি।

এখনও পর্যন্ত ক্লাব এবং দেশের হয়ে ৮০০-র বেশি গোল করেছেন লিও। আর এই গোলের মধ্যে নিজের দুই পছন্দের গোল বেছে নিলেন লিও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে করা একটি গোল খুব প্রিয়। এরপাশাপাশি গত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে করা দ্বিতীয় গোল খুব কাছের।

এদিকে অলিম্পিক্সে যে তিনি খেলবেন না সে কথা আগেই জানিয়েছেন লিও। কোপাতেই মন দিতে চান বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে মেসি বলেন, “ কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। টানা দু’তিন মাস তাহলে ক্লাবের হয়ে খেলা হবে না। আর সেই সঙ্গে আমার বয়স বাড়ছে। এখন আর এতগুলো প্রতিযোগিতা খেলা সম্ভব হবে না। আমাকে বেছে খেলতে হবে। পর পর দু’টি প্রতিযোগিতা খেলা সম্ভব নয়।”

আরও পড়ুন- বিরাটের পাশে দাঁড়ালেন দলের সতীর্থ, বললেন খুব তাড়াতাড়ি রানে ফিরবেন তিনি


Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...