Monday, June 22, 2026

রাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে? তথ্য চাইল হাইকোর্ট

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ১০ জুন থেকে রাজ্য সরকারি স্কুলগুলি খুলে দেওয়ার কথা বলা হলেও বেশ কিছু স্কুল এখনও খোলা সম্ভব হয়নি। এর জেরে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। তাই এবার রাজ্যের কোন স্কুলে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে সে বিষয়ে তথ্য চাইল কলকাতা হাইকোর্ট।

১৮ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য দু’পক্ষই এর রিপোর্ট জমা দেবে নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ১৯ জুন পর্যন্ত রাজ্যের কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে। ফলে স্কুল খুললেও শুরু করা সম্ভব হচ্ছেনা পঠন পাঠন। এদিকে আদালতের সাফ বক্তব্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে থাকার কথা বলা হলেও সেজন্য যাতে কোনোভাবেই পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকেও নজর দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, সেই খতিয়ানই চেয়েছে আদালত। ১৮ জুন কেন্দ্রীয় রাজ্য উভয়ে রিপোর্ট দেওয়ার পরেই সিদ্ধান্ত গ্রহণ করবে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ৩ জুন স্কুল খুললেও আরও সাত দিন অতিরিক্ত সময় নিয়ে দশ তারিখ থেকে পাকাপাকিভাবে স্কুল খোলার কথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ। যার অন্যতম কারণ ছিল কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর স্কুল গুলিকে পঠন পাঠনের জন্য উপযুক্ত করে তোলা। কিন্তু বেশ কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এদিকে নবান্নের তরফেও কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে স্কুলগুলিতে আর কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন- বিরাটের পাশে দাঁড়ালেন দলের সতীর্থ, বললেন খুব তাড়াতাড়ি রানে ফিরবেন তিনি

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...