Friday, April 3, 2026

বিপদ বাড়ল পার্থর! নিয়োগ মামলার তদন্তে নেমে ফের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

বৃহস্পতিবারই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর শনিবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এবার নিয়োগ মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, কলকাতার পাটুলি-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তাঁর একাধিক জমি বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে।

তবে শুধু কলকাতা নয়, তালিকায় রয়েছে বোলপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নামও। ওই এলাকা থেকেও বেশ কিছু জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে ইতিমধ্যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নামে নয়। কিন্তু এসবই পরোক্ষে পার্থের বলেই তদন্তে জানতে পেরেছেন ইডি আধিকারিকেরা। ইডির অভিযোগ, শুধুমাত্র বোলপুরেই অন্তত পাঁচটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছিল। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। জমির পাশাপাশি পার্থর মোটা অঙ্কের টাকা একাধিক সংস্থার কাছ থেকে উদ্ধারও করেছে ইডি। নিয়োগ মামলার সঙ্গে এই সব জমি, সম্পত্তি এবং টাকার যোগ আছে বলেই ধারণা ইডির।

এই বিপুল পরিমাণ সম্পদ থাকার পরও নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ। যার জন্য তিনি জামিনও চান বারবার। কিন্তু তা মেলেনি। এখনও প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে তাঁর শারীরিক অসুস্থতার জেরে চিকিৎসা করাতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এই আবহে নামে–বেনামে পার্থ চট্টোপাধ্যায়ের আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা জমির মূল্য প্রায় কয়েক কোটি টাকা।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...