Saturday, April 4, 2026

বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত ন্যাজাট, অভিযোগ বিজেপির দিকে 

Date:

Share post:

শুক্রবার রাতে তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শনির সকালেও। উত্তপ্ত বাঁশতলা, শংকরপুর , ন্যাজাট সহ বিস্তীর্ণ এলাকা। বসিরহাটের (Basirhat) পিফা এলাকার বিক্ষোভ বাড়ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা । গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালিকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে গুলি করে পালাতে দেখা গিয়েছে আয়ুব গাজি নামের এক ব্যক্তিকে। এর আগে গুলি চালিয়ে খুনের ঘটনায় আয়ুব পাঁচ বছর জেল খেটেছেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযুক্ত বিজেপি (BJP ) কর্মী বলে জানিয়েছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ (Basirhat Police)।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ বসিরহাট থানার পিফা এলাকার বাঁশতলার একটি দোকানে যান। আচমকাই পিছন থেকে এসে আলতাফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়েরা। সে সময়ই আয়ুব তাঁর সঙ্গে থাকা ব্যাগ এলাকারই একটি দোকানের সামনে ফেলে পালান বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই ব্যাগে বেশ কয়েকটি তাজা বোমা ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির মদত আছে বলে অভিযোগ করে বিক্ষোভ ডাকাতি শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁদের কথায় লোকসভা নির্বাচনে বসিরহাটে হেরে গিয়ে বিজেপি বেছে বেছে তৃণমূল কর্মীদের টার্গেট করছে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...