Friday, April 24, 2026

রুদ্রপ্রয়াগে ভয়াবহ পথদুর্ঘটনা! ২৩ যাত্রী নিয়ে খাদে গাড়ি

Date:

Share post:

নয়ডা থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় ২৩ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে। এখনও পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত অনেকে। পুলিশ (Police), SDRF এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি জানান, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গাড়ওয়ালের আইজি করণ সিং নাগনিয়াল জানান, “রুদ্রপ্রয়াগ (Rudraprayag) পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে রুদ্রপ্রয়াগের দিকে আসছিল। সেটা ১৫০-২০০ মিটার গভীর আলকনন্দা নদীর খাদে পড়ে। ঘটনাস্থল থেকেই ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। চালক গুরুতর আহত। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন উদ্ধার চালাচ্ছে।”

ঘটনায় শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।“

উত্তরাখণ্ডে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, এদিন সকালে গাজ়িয়াবাদ থেকে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান বলে অনুমান। গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার নীচে অলকানন্দা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।




Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...