Thursday, April 2, 2026

‘খুনি’ আরপিএফ! রেলের হকার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ গণমঞ্চের

Date:

Share post:

কামারকুণ্ডু স্টেশনে আরপিএফের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান রেলের হকার রাকেশ ঘোষাল। এই ঘটনায় কেন্দ্র সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও অভিযুক্ত আরপিএফ কর্মীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করল দেশ বাঁচাও গণমঞ্চ। বিজেপির দ্রব্যমূল্যের জমানায় হকারি করে পরিবার চালানো এক ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা কোনও অমানুষই ঘটনাতে পারে, দাবি গণমঞ্চের সদস্যদের। এই ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি হকারদের উপর রেলের অত্যাচারের প্রতিবাদ করে পাঁচ দফা দাবি পেশ করা হয়।

বুধবার, ১১ জুন কিছু আরপিএফ কর্মী কামারকুণ্ডু স্টেশনে রাকেশ ঘোষাল নামে হকারকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা। তাঁদের প্রশ্ন, রেল সুরক্ষার নামে যদি মানুষ খুন রেলের আইনে বৈধ হয়, তাহলে এটা কি মধ্য যুগ। রাজতন্ত্র চলছে দেশে? সেই সঙ্গে এই ঘটনা রেলের বেসরকারিকরণের দিকেই যে ইঙ্গিত করছে তাও স্পষ্ট করে দেন তাঁরা। তাঁদের যুক্তি, রেল হকারদের উপর এই অত্যাচার আসলেই রেল বেসরকারিকরণের সঙ্গে সম্পর্কযুক্ত। রেল হকার উচ্ছেদ না হলে বহুজাতিক কর্পোরেটদের ক্যাটারিং সার্ভিস সহ অন্যান্য সামগ্রী বিক্রি ভারতীয় রেলে চালু করা অসম্ভব।

নিহত হকারের পরিবারের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষ বিচারের মধ্যে দিয়ে অভিযুক্ত আরপিএফ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সঙ্গে পরিবারকে নূন্যতম ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। দাবি জানানো হয় রেল হকারদের ওপর NDA সরকারের রেল মন্ত্রকের আরপিএফের অত্যাচার বন্ধ করতে হবে। এর পাশাপাশি রেল হকারদের পুরোনো দাবিগুলিকেও তুলে ধরেন গণমঞ্চের সদস্যরা, যার মধ্যে রয়েছে, বিনা পুনর্বাসনে কোনো হকারের দোকান উচ্ছেদ করা যাবে না। রেলের হকারদের আইনি স্বীকৃতি দেওয়া ও রেল বেসরকারিকরণের প্রতিবাদও জানান তাঁরা।

Related articles

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...