Sunday, June 28, 2026

ফের শুটআউট! বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, বরাত জোরে রক্ষা

Date:

Share post:

বসিরহাট, কলকাতা, মালদহের পর এবার শুটআউট বেলঘরিয়ায় (Belgharia)। কলকাতা (Kolkata) থেকে ফেরার পথে বেলঘড়িয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বিলাসবহুল গাড়িতেই ছিলেন অজয় মণ্ডল (Ajay Mandol) নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, ৮ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ।প্রাথমিক তদন্তে নেমে দুজনের নাম পেয়েছে পুলিশ (Police)। তাঁরা এলাকার যুবক বলে খবর। তবে এখনও কেউ ধরা পড়েনি। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এদিন বেলা দুটো নাগাদ গাড়ি নিয়ে কলকাতার দিকে আসছিলেন ওই ব্যবসায়ী। গাড়িটি রথতলা মোড়ে আসতেই দুটি মোটরবাইক নিয়ে চার দুষ্কৃতী গাড়িটি ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। তবে বরাত জোরে বেঁচে যান অজয়। গুলিতে কেউ হতাহত হননি। তবে, আক্রান্ত ব্যবসায়ী, অজয় জানান, খুবই আতঙ্কে আছি। গুলি চলতেই কোনওক্রমে পালিয়ে আসি।

পুলিশ সূত্রে খবর, গুলির ক্ষত রয়েছে গাড়িতে। তবে গতি বাড়িয়ে কোনও ক্রমে বড় ক্ষতি  এড়ান চালক। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ২ দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে, কী কারণে হামলা তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

শুক্রবার সন্ধেয় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তারপরে শুক্রবার রাতে খাস কলকাতার (Kolkata) পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন বচসার জেরে গুলিবিদ্ধ হন একজন। এসএসকএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরে বেলঘরিয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।





Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...