Sunday, June 7, 2026

বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ! 

Date:

Share post:

বিনোদন জগতে (Entertainment Industry) রহস্যময় মৃত্যু, বাথরুম থেকে উদ্ধার হলেও জনপ্রিয় অভিনেতার দেহ! চাঞ্চল্য দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সৌন্দর্য বালা নন্দকুমার সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রদীপ কে বিজয়নের (Pradip K Vijayan) মৃত্যু সংবাদ জানিয়েছেন। স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও রহস্য তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

দক্ষিণের সিনেমা জগতের শোকের ছায়া। গত বুধবার অর্থাৎ ১২ জুন চেন্নাইয়ে নিজের বাড়িতেই প্রয়াত হন বিজয়ন। তার বন্ধুরা বলছেন বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অনেকেই বলছেন মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা।পাপ্পু নামেই জনপ্রিয় ছিলেন প্রদীপ। শেষ তাঁকে দেখা গেছে ‘রুদ্রান’ ছবিতে। বিজয় সেতুপতির ‘মহারাজা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি, এটি মুক্তি পাওয়ার কথা ১৪ জুন। কিন্তু দর্শক সিনেমা দেখার আগেই এই পৃথিবী থেকে বিদায় নিলেন প্রদীপ। অভিনেতা আত্মহত্যা করেছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান।

 

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...