Saturday, April 4, 2026

সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারল শ্রাচী রাঢ় টাইগার্স

Date:

Share post:

বেঙ্গল প্রো টি-২০ লিগে হার শ্রাচী রাঢ় টাইগার্সের। এদিন সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারল শ্রাচী রাঢ় টাইগার্স। ব্যর্থ যায় শ্রাচী রাঢ় টাইগার্সের ক্রিকেটার অরিন্দম ঘোষ এর ৪০ রান। আজই বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম ম্যাচে নেমেছিল শ্রাচী।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে শ্রাচী রাঢ় টাইগার্স। শ্রাচীর হয়ে সর্বোচ্চ রান করেন অরিন্দম ঘোষের। ৪০ রান করেন তিনি। ২৭ রান করেন সুমন্ত গুপ্ত। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার সৌরভ পাল ও সাত্যকী দত্ত। দলের রান যখন ২২, তখন ডাগ আউটে ফেরেন ওপেনার সাত্যকি দত্ত। তিনি করেন ৫ রান। সৌরভ পাল করেন ১০ । শাহবাজ আহমেদ করেন ১৪ রান। শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে ২ টি করে উইকেট নেন সূরয জয়সওয়াল ও বিশাল ভাটি।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় শিলিগুড়ি স্ট্রাইকার্স। সৌজন্যে অঙ্কুর পাল। ৬২ রান করেন তিনি। শান্তনু করেন ২৮ রান। ২৬ রানে ফিরে যান রাহুল গুপ্ত। শ্রাচীর হয়ে একটি করে উইকেট নেন অর্ণব নন্দী এবং সুমন দাস।

আরও পড়ুন- উইম্বলডনে এবার বাংলার দুই যুবক

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...