Saturday, June 27, 2026

বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কংগ্রেসকে ছেড়ে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের!

Date:

Share post:

শাসক দল তৃণমূলের পর আসন্ন বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। আলিমুদ্দিনে বামফ্রন্ট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, রানাঘাট (দক্ষিণ) ও মানিকতলা বিধানসভায় লড়াই করবে সিপিএম। বাগদা বিধানসভায় লড়বে শরিক দল ফরওয়ার্ড ব্লক।এবং রায়গঞ্জ বিধানসভাটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। ফলে বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট ও কংগ্রেস আসন সমঝোতা করেই ভোট লড়তে নামবে।

নদীয়ার রানাঘাট (দক্ষিণ) বিধানসভায় সিপিএম প্রার্থী শিক্ষক তথা যুবনেতা অরিন্দম বিশ্বাস। উত্তর কলকাতার মানিকতলা বিধানসভায় সিপিএম প্রার্থী হলেন রাজীব মজুমদার। তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছিলেন। সেবার তৃণমূলের সাধন পান্ডের কাছে তিনি ২৫ হাজারের বেশি ভোটে হেরে যান। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌর বিশ্বাস। তিনি এই কেন্দ্রের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক কমলাক্ষী বিশ্বাসের ছেলে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বাগদা ওই লোকসভার মধ্যেই পড়ে। এক সময় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের একচ্ছত্র আধিপত্য ছিল এই এলাকায়। বাগদায় ২০০৬ সালে পালাবদল ঘটে। ওই বছর তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন দুলাল বর। তারপর থেকে বামেরা আর বাগদায় জিততে পারেনি।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে পুরোনো দিনের জনপ্রিয় নেতা মোহিত সেনগুপ্তের নাম শোনা যাচ্ছে। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...