Thursday, April 2, 2026

কোপার জন্য দল ঘোষণা আর্জেন্তিনার, নেতৃত্বে মেসি

Date:

Share post:

আগামি ২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচে নামছে আর্জেন্তিনা। তাদের প্রতিপক্ষ কানাডা। আর সেই ম্যাচে নামার আগে দল ঘোষণা করল আর্জেন্তিনা। দলে জায়গা পেয়েছেন, ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। দলকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

গোলকিপার হিসেবে আর্জেন্তাইন কোচ স্কালোনির প্রথম পছন্দ এমি মার্টিনেজ। তার সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি গার্নাচো। ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো, লিওনার্দো বেলার্ডি এবং স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেইরা। দল ঘোষণার সময়ে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে দুই আর্জেন্তাইন কিংবদন্তিকে। প্রথম বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি এবং মারাদোনাকে সম্মান জানান তারা।

এক নজরে আর্জেন্তিনার দল

গোলরক্ষক – এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি।
ডিফেন্ডার- গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।
মিডফিল্ডার-গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড-ভ্যালেন্টিন কারবোনি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লওতেরো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন- ম্যাচ বাতিলের পর কানাডার ড্রেসিংরুমে দ্রাবিড়, মন কাড়ল নেটিজেনদের


Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...